Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

উন্নত চিকিৎসার জন্য লন্ডন রওনা দিচ্ছেন খালেদা জিয়া

বহু প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য আজ রাত ১০টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা হবেন।


লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। প্রায় ছয় বছর পর মা ও ছেলের পুনর্মিলন হবে। যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরাও বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাবেন।

লন্ডনে পৌঁছেই ঐতিহ্যবাহী হাসপাতাল ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বেগম জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ এবং কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হচ্ছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁর অসুস্থতার খবর জেনে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেন। বিমানে কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিকস ছাড়াও ঢাকা থেকে ছয় সদস্যের মেডিকেল বোর্ড যাচ্ছেন।

বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তাঁর চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতারা।

ডা. জাহিদ জানান, লন্ডনের চিকিৎসকেরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। প্রয়োজনে তাঁকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হবে। সুস্থ হলে বেগম জিয়া পবিত্র ওমরাহ পালনের ইচ্ছাও ব্যক্ত করেছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের করণীয় বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ